তিতাস গ্যাসের এমডি প্রকৌশলী নওশাদ ইসলামসহ ৪ জনের স্থাবর অস্থাবর সম্পদের বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর সহকারী পরিচালক শাসছুল আলম এ নোটিশ পাঠিয়েছেন। ২০০৪ সালের ২৬(১) ধারায় আগামী ৭ কার্যদিবসের মধ্যে সম্পদের বিবরণী কমিশনের নির্ধারতি ফরমে দাখিল করতে বলা হয়েছে।

নোটশি প্রাপ্ত ৪ জন হলেন;তিতাস গ্যাসের এমডি প্রকৌশলী নওশাদ ইসলাম, গাজীপুর তিতাস গ্যাসের ডিজিএম রফিকুল আলম, উপ-সহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসন ও তিতাসের কর্মচারী নেতা নুরুল হক মোল্লা।

জানা যায়, দুদকের প্রাথমিক অনুসন্ধানে তিতাসের এমডিসহ ওই ৪জনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদ অর্জনের প্রমাণ রয়েছে। যারফলে দুদক তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে।

তবে দুদকের জারি করা নির্ধারিত সময়ের মধ্যে সম্পদের বিবরণী কমিশনে দাখিল না করলে,তাদের বিরুদ্ধে ২০০৪ সালের ২৬(২) ধারায় নন সাবমিশনের অভিযোগে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হবে বলে জানা যায়।
একে