হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১ কেজি স্বর্ণ ও বিদেশী মুদ্রা উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)। এ সময় ৫ জনকে আটক করা হয় বলে জানা যায়।

বিমানবন্দর থেকে স্বর্ণগুলো অবৈধভাবে বের করে নেওয়ার চেষ্টাকালে সোমবার রাত পৌনে ১২টার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব সদর দফতর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলো- মো. মঞ্জুর হোসেন (৪৮), হাজী মো. আনোয়ার হোসেন (৬০), মো. আব্দুল্লাহ (২৪), হাজী মো. ফারুক মিয়া (৪৪) ও মো. ইউসুফ (২৬)।

আটকদের শরীর ও ব্যাগ তল্লাশি করে ৬টি বারে ৫৯৮ গ্রাম স্বর্ণ, ৪৬টি স্বর্ণের চেইন, ০৯টি স্বর্ণের আংটি পাওয়া যায়। এছাড়াও একটি টয়োটা প্রাইভেটকার, ৭৬৭ বিদেশী মুদ্রা ও সাড়ে ৪৬ হাজার টাকা উদ্ধার করা হয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বলেন, র‌্যাবের হাতে বিমানবন্দরে আটকদের বিরুদ্ধে এখনও কোনো মামলা হয়নি। তবে র‌্যাবের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে।

এসএইচ