চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের গভীর সাগরে অভিযান চালিয়ে ১৫ লাখ পিস ইয়াবাসহ ১২ জনকে আটক করেছে র্যাব। আটকদের মধ্যে ৫ জন মিয়ানমারের নাগরিকও রয়েছে।
আজ শনিবার ভোরে এসব ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
র্যাব সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার ভোরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে গভীর সাগরে অভিযান চালায় র্যাবের একটি দল। অভিযানকালে একটি ট্রলারকে আটক করা হয়।
ট্রলারটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছিল। এ সময় ১৫ লাখ পিস ইয়াবাসহ ১২ জনকে আটক করা হয় যাদের মধ্যে ৫ জন মিয়ানমারের নাগরিক।
এমবি





