ঢাকা জেলার সাভার থেকে পৌনে দুই লাখ পিস ইয়াবা বহনকারী ট্রাকসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

শনিবার দিবা রাতে এঘটনা ঘটে।

র‌্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পারিচালক মাকসুদুল আলম টাইমনিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে সাড়ে সাত টনের ওই ট্রাকটি আটক করে এর ভেতর থেকে এই বিপুল ইয়াবা জব্দ করা হয়। একইসঙ্গে ওই ট্রাক থেকে এর সঙ্গে জড়িত এক মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়।

তিনি আরো জানান, আজ (রোববার) সকাল ১১টায় র‌্যাব-৪ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান হবে।

এআই/