খাদ্য অধিদফতরের সাবেক ডিজি বর্তমানে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান আহমদ হোসেন খানসহ দু’জনকে বাবদ ৮৯ হাজার ৮৭৪ টাকা আত্মসাতের মামলার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কশিমন (দুদক)।
সোমবার কমিশন ওই মামলার অভিযোগ থেকে আসামিদের অব্যাহতির অনুমোদন দিয়েছে। একই সঙ্গে মামলাটি নথিভুক্ত করে ফাইনাল রিপোর্ট(এফআরটি) আদালতে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, বিসিক চেয়ারম্যান আহমদ হোসেন খান খাদ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) থাকাকালীন ঢাকা-ব্যাংকক ভ্রমণের সময় অবৈধভাবে বিমান ভাড়া বাবদ ৮৯ হাজার ৮৭৪ টাকা আত্মসাৎ করেন।
আর এ অভিযোগে দুদকের উপ-পরিচালক এস এম মফিদুল ইসলাম গত বছর ৯ জুন রাজধানীর শাহবাগ থানায় হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় পরামর্শক প্রতিষ্ঠান স্থপতি সংসদ লিমিটেডের এমডি মহিউদ্দিন খানকেও আসামি করা হয়েছিল।
আরও জানায়, বিদেশে যাওয়ার বিষয়ে আহমদ হোসেন খানের কোনো সম্পৃক্ততা ছিল না। পরামর্শক প্রতিষ্ঠানের দায়িত্ব ছিল তাকে বিদেশে নিয়ে যাওয়ার। বিদেশে যাওয়ার ক্ষেত্রেও বিল-ভাউচার ওই পরামর্শক প্রতিষ্ঠানই তৈরি করেছিল।
এ ছাড়া মামলা তদন্তকালীন পরামর্শক প্রতিষ্ঠান স্থপতি সংসদ লিমিটেড ওই টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। ফলে মামলার চার্জশিট না দিয়ে এফআরটি অনুমোদন করা হয়েছে।
একে





