মু্ক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পিরোজপুরের মঠবাড়িয়ার রাজাকার কমান্ডার (পলাতক) ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী সিদ্দিক মাতব্বর আদালতে জবানবন্দি দিচ্ছেন।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে এ জবানবন্দি শুরু হয়।

জবানবন্দি গ্রহণে সহায়তা করছেন প্রসিকিউটর জাহিদ ইমাম।

ঢাকা, কেএ,১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর