বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক।
বঙ্গবন্ধুকে ‘পাকবন্ধু’ ও ‘তিনি স্বাধীনতা ঘোষণা করেননি’ বলে বক্তব্য দেয়ায় এ মামলা করা হয়।
ঢাকা মহানগর হাকিম মো. আসাদুজ্জামান নূরের আদালতে রোববার মামলাটি করা হয়। বাদীর জবানবন্দী গ্রহণ করে আদেশ পরে দেয়া হবে বলে জানিয়েছে আদালত।
মামলার এজহার থেকে জানা যায়, ২৯ সেপ্টেম্বর তারেক জিয়া লন্ডনের বেতনাম গ্রীনইয়র্ক হলে এক আলোচনা সভায় বলেন ‘বঙ্গবন্ধু হচ্ছেন পাকবন্ধু। তিনি স্বাধীনতা ঘোষণা করেননি।’
এআর





