কল্যাণপুরের জঙ্গিদের মতোই সব নথিপত্র পুড়িয়ে ফেলেছেন নারায়ণগঞ্জের জঙ্গিরাও। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ এতথ্য জানিয়েছেন । তিনি জানান, মুল অভিযানের কিছুক্ষণ আগে ওই ভবনটির জানালা দিয়ে আগুনের ধোঁয়া দেখতে পান।
তিনি বলেন, তারা ল্যাপটপ, বিভিন্ন ইলেকট্রনিক্স দ্রব্য পুড়িয়ে ফেলে। এর আগে কল্যাণপুরে একটি ভবনের জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। ওই সময়ও তাদের কাছে থাকা সব কাগজপত্র তথ্য প্রমাণ পুড়িয়ে ফেলে জঙ্গিরা।
শনিবার সকালে নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি তিনতলা বাড়ির জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে তামিম চোধুরীসহ তিনজন নিহত হয়।
পুলিশের স্পেশাল সোয়াট টিম, পুলিশের সিটি ইউনিট অভিযানে অংশ নেয়। প্রায় এক ঘন্টার অভিযানের নাম দেয়া হয়েছে অপারেশন হিট স্ট্রং টুয়েন্টি সেভেন। সকাল সাড়ে নয়টায় মূল অভিযান চালানো হয়।
ওখান থেকে একটি একে-২২, একটি পিস্তল, ও ২-৩ টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
এসএ





