নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন দুই সদস্যকে অস্ত্র ও গুলিসহ রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ বৃহস্পতিবার র‍্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ এই তথ্য জানান।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কামরুজ্জামান ওরফে সাগর (২৪) ও রাশেদ গাজী (২২)।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জেএমবির সদস্য। তাঁদের কাছ থেকে একটি পিস্তল, দুটি গুলি ও নয়টি ককটেল উদ্ধার করা হয়েছে।

এফএফ