বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউননবী খান সোহেলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম ও আনোয়ার ছাদাতের আদালতে শুনানি শেষে এ নির্দেশ দেওয়া হয়।
১৩টি মামলার মধ্যে দুটি মামলায় সোহেল জামিন পেলেও ১১টি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে রোববার সকালে ১৩ মামলায় ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি।
মামলাগুলোর মধ্যে ১০টি মামলা গত বছরের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের করা হয়েছিলো। হরতালে বোমা বিস্ফোরণের ঘটনায় বাকি ৩টি মামলা দায়ের করা হয়।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
অপরাধ
হাবিব-উন-নবী খান সোহেল কারাগারে
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউননবী খান সোহেলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন





