সংবিধানের ষোড়শ সংশোধনী কেন বেআইনী, সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করা হবে না জানতে চেয়ে দুই সপ্তাহের রুল জারি করেছে হাইকোট।

রোববার বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী ও বিচারপরি আশফাকুল কামালের সমন্বিত বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে মন্ত্রীপরিষদ সচিব, রাষ্ট্রপতি দফতরের সচিব, আইন সচিব ও সংসদ সচিবকে বিবাদী করা হয়েছে।

আদালতে শুনানী করেন অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ। তিনি বলেন, এই ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুন্ন করা হয়েছে। এ কারণে বিচারপতি স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করতে পারেন না। তখন আদালত বলেন, এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন আছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৮ আগস্ট মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সংবিধানের ষোড়শ সংশোধনী আইনের খসড়া অনুমোদন দেয়া হয়।

এতে উচ্চ আদালতের বিচারপতিদের অভিশংসন বা অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে আবার ফিরে আসছে।

কেএ/ এআর