ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামূল হক হত্যা মামলায় ফেনী পৌরসভার কাউন্সিলর আব্দুল্লাহিল মাহমুদ শিবলু ও কিলার গ্রুপের হোতা আবিদসহ আটক ৯জনকে ৮দিনের রিমান্ড দিয়েছে আদালত।
আজ (রোববার) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক খায়রুল আমিন এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পুলিশ তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করে।
রিমান্ডপ্রাপ্ত অপর সাতজন হলেন-জাহিদুল ইসলাম, চৌধুরী মোহাম্মাদ নাসির উদ্দিন অনিক, কাজী শাহনান মাহমুদ, সাজ্জাদুল ইসলাম পাটওয়ারী, শাহ জালাল উদ্দিন শিপন, রাহিদ হোসেন ও হেলাল উদ্দিন।
এর আগে, একই আদালত এ মামলায় আটক অন্য চারজনকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। অভিযুক্তরা হলেন ইকবাল, আলাউদ্দিন, সৈকত ও আনোয়ার হোসেন।
উল্লেখ্য, উপজেলা চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে তার প্রাডো জিপে প্রথমে গুলি করে এবং পরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয় গত ২০মে।
শহরের একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে এ ঘটনা ঘটে। এ সময় গাড়িচালক মামুনসহ (৩০) চারজন গুরুতর আহত হন।
ঘটনার পর থেকেই দায়ীদের ধরতে র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করে। এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত এই ৯জনকে আটক করা হয়।
[b]ঢাকা, ২৫ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
অপরাধ
একরামূল হত্যা মামলায় ৯জনের ৮ দিনের রিমান্ড
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামূল হক হত্যা মামলায় ফেনী পৌরসভার কাউন্সিলর আব্দুল্লাহিল মাহমুদ শিবলুসহ আটক ৯জনকে ৮দিনের রিমান্ড দিয়েছে আদালত। আজ (রোববার) বিকেলে আটককৃতদের আদালতে হাজির করা হলে তাদের বিরুদ্ধে ৮ দিনের রিমান্ড আদেশ দেয় বিচারক





