ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্যানের স্ট্যান্ড পাইপের ভেতর থেকে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তরুণ কুমার নামে এক যাত্রীকে আটক করা হয়।

বিমানবন্দরে গ্রীণ চ্যানেল অতিক্রমকালে গতকাল সোমবার রাতে ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ তাকে আটক করে।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার আহসানুল কবির জানান, রাত পৌনে ৮টার দিকে টাইগার এয়ারে (TR 2656) ঢাকায় অবতরণ করেন তরুন কুমার। রাত সাড়ে ৮ টায় গ্রীন চ্যানেল অতিক্রমকালে বেরসিক কাস্টমস কর্মকর্তা বাঁধ সাধলেন, লাগেজ স্ক্যানিং করতেই হবে। পরে ফ্যানের স্ট্যান্ড পাইপে পাওয়া গেল স্বর্ণের ১৪টি বার। যার ওজন ১ কেজি ৪০০ গ্রাম।

তিনি ওই যাত্রীর বরাত দিয়ে আরও জানান, তরুণ বাবুর সহজ জবাব আপনারা মানুষকে এত হয়রানি করেন। এটাও দেওয়া লাগবে? একটা ফ্যান। এটারতো ট্যাক্স নাই। দেন দেন, সব দেন।

পাশ থেকে আরেক কর্মকর্তা দৃঢ় কণ্ঠে বলে কারণ আপনি সন্দেহ ভাজন যাত্রী। পরে ফ্যানের ভেতর থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

এমবি