২০১৪ সালের জন্য প্রাথমিক স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী ইমরুল ইসলামসহ ৫২ জন পরীক্ষার্থীর করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি তারিকুল হাকিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন।

রিট আবেদনকারীরা সবাই ২০১১ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আবেদনে তারা উল্লেখ করেন, ২০১১ সালে পরীক্ষা দিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও ২০১৪ সালেও তাদের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি। অথচ এরইমধ্যে ২০১৪ সালের উত্তীর্ণ পরীক্ষার্থীদের নিয়োগ দিতে কার্যক্রম শুরু হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মোর্শেদ।

জেএ