'দৈনিক আমার দেশ' পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সম্পত্তির হিসাব দাখিল না করা সংক্রান্ত মামলার চার্জ শুনানি আগামী ১৬ এপ্রিল।
মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশারফ হোসেন কাজল মামলার চার্জ গঠনের জন্য আবেদন করেন।
মাহমুদুর রহমানের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সময়ের আবেদন করে জানান, মামলাটি বাতিল আবেদন হাইকোর্টে বিচারাধীন রয়েছে। কিন্তু আদালত আবেদন নাকচ করে দেন।
এ পর্যায়ে আসামিপক্ষ নাকচের বিপরীতে উচ্চ আদালতে যাওয়ার জন্য সময়ের আবেদন করেন।
আদালত শুনানি শেষে ১৬ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেন। বিশেষ আদালত-৩ এর জজ বাসুদেব রায় এদিন ধার্য করেন।
দুদকের তৎকালীন উপ-পরিচালক নুর আহম্মদ ২০১০ সালের ১০ জুন মাহমুদুর রহমানের সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ প্রেরণ করে। কিন্তু সম্পত্তির হিসাব দাখিল না করায় পরে এ মামলাটি দায়ের করা হয়।
[b]ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]