মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন আগামী ৮ এপ্রিল পর্যন্ত মূলতবি করা হয়েছে।
মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে গঠিত ৫ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে সকালে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম সাঈদীর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। তাকে সহযোগিতা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী।
অপরদিকে আসামিপক্ষে উপস্থিত ছিলেন এস এম শাজাহান ও তানভীর আহমদ আল আমিন।
১২ মার্চ সাঈদীর মামলায় যুক্তি তর্ক উপস্থাপন অসমাপ্ত অবস্থায় রেখে মামলার কার্যক্রম মুলতবি করা হয়। এরপর সুপ্রিম কোর্টের বসন্তকালীন ছুটি শেষ হওয়ার পর মঙ্গলবার আবার শুনানি শুরু হয়।
২৫ ফেব্রুয়ারি থেকে সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।
এর আগে গত ২৮ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত আপিল বিভাগে আসামিপক্ষ তাদের যুক্তির্তক উপস্থাপন করেন।
গত বছরের ২৪ সেপ্টেম্বর সাঈদীর মামলায় প্রথম আপিল শুনানি শুরু হয়।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায়ের বিরুদ্ধে গত বছরের ২৮ র্মাচ আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ পৃথক দুটি আপিল দাখিল করেন।
ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই
অপরাধ
সাঈদীর মামলার যুক্তিতর্ক ৮ এপ্রিল পর্যন্ত মূলতবি
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন আগামী ৮ এপ্রিল পর্যন্ত মূলতবি করা হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে গঠিত





