রাজধানীতে ৩০ লাখ টাকা ছিনতাই হয়েছে। বৃহস্পতিবার বিকালে হাজারীবাগ এলাকার ১ নং বাদলপুর লেনে একটি দোকানের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানা গেছে, তানিম ও জনি নামে দুইজন ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিয়ে যাওয়ার সময় ৬-৭ জন দৃর্বৃত্ত হামলা চালায়। পরে তাদের কাছে থাকা ৩০ লাখ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
বিষয়টি টাইমনিউজবিডিকে নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ওসি মাইনুল ইসলাম।
ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





