রাজধানীর থেকে বিদেশে পাচারকারী চক্রের ৯ সদস্যকে ভুয়া ভিসাসহ গ্রেফতার করেছে র্যাব। এ সময় ১৯ জন ভিকটিমকেও উদ্ধার করা হয়। কারওয়ান বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে র্যাব-২ এর অপারেশন কর্মকর্তা মারুফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বিকাল ৪টায় র্যাব-২ এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
জেইউ/এএইচ





