শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০ লাখ ভারতীয় রুপি উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।  তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দিন জানান, আজ শুক্রবার বেলা একটার দিকে বিমানবন্দরের লাগেজ বেল্টের কাছে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগ খুলে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রা পাওয়া গেছে। ব্যাগটিতে তার্কিশ এয়ারলাইনসের একটি ট্যাগ লাগানো ছিল।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কোটি চার লাখ ভারতীয় রুপিসহ পাকিস্তানের এক নাগরিককে আটক করে শুল্ক কর্তৃপক্ষ।

আটক যাত্রীর নাম রেহান আলী (২৯)। তিনি দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে ঢাকা আসেন।

এসএইচ