দৈনিক প্রথম আলোর যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খানের বিরুদ্ধে আদালত অবমাননার আদেশ আগামী ১৩ মার্চ ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার বিচারক নাঈমা হায়দার ও বিচপরক জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের পক্ষে আইনজীবী ছিলেন ড. শাহদীন মালিক।
প্রথম আলোর বিরুদ্ধে শুনানি করেন ব্যারিস্টার রফিকুল হক, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
মতিউর রহমানকে উদ্দেশ্য করে আদালত বলেন, আমরা আপনাকে ছোট করার জন্য ডাকি নাই। আমরা আপনার কাছ থেকে কিছু তথ্য জানতে ডেকেছি।
আদালত আরও বলেন, জামিন প্রসঙ্গে যে কলামটি আপনার পত্রিকায় প্রকাশ হয়েছে তা কি আপনি দেখেছেন? জবাবে মতিউর রহমান বলেন, হ্যা আমি এ কলামটি পত্রিকায় প্রকাশ করার আগে ও পরে পড়েছি। তারপরও ছত্রিশ পৃষ্ঠার এ পত্রিকাটি আমার একার পক্ষে দেখার সুযোগ হয় না। তিনি বলেন,পত্রিকায় কোনো কোনো ভুল থাকতে পারে এগুলো অনিচ্ছাকৃত ভুল।
এ সময় আদালত বলেন, পত্রিকা প্রকাশে কোনো নীতিমালা আছে কি? জবাবে মতিউর রহমান বলেন, হ্যাঁ আমাদের নীতিমালা আছে। আমরা কোড অব ইথিক্স (নৈতিকতা) মেনে চলি।
কয়েকটি বিদেশী পত্রিকায় সংবাদ প্রকাশের বিষয়ে উদাহরণ দিয়ে আদালত বলেন, ঐ সকল পত্রিকায় প্রকাশিত সংবাদ বা আর্টিকেল প্রকাশের দায়িত্ব স্ব স্ব লেখককে দায় দায়িত্ব নিতে হয়, এ ব্যাপারে আপনার মতামত কী? জবাবে মতিউর রহমান বলেন, আমি আমার পত্রিকার একজন সম্পাদক ও প্রকাশক হিসাবে এর দায় দায়িত্ব নিব না তা বলা ঠিক হবে না। তিনি আরও বলেন, আমরা বিচার বিভাগকে হেয় করতে চাই না। আমি ব্যাক্তিগতভাবে জামিন মঞ্জুরের পক্ষে। প্রথম আলোর বিরুদ্ধে হাইকোর্টের দেয়া রুলের জবাবের হলফনামায় আমি নিজে স্বাক্ষর করেছি।
এরপর মতিউর রহমানকে বসতে বলেন আদালত। মতিউর রহমানের কথা শেষে মিজানুর রহমানের পক্ষে শাহদীন মালিক বিভিন্ন আইনি যুক্তি তুলে ধরেন।
[b]ঢাকা, জিই ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম)[/b]
অপরাধ
প্রথম আলোর আদালত অবমাননার শুনানি
দৈনিক প্রথম আলোর যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খানের বিরুদ্ধে আদালত অবমাননার আদেশ আগামী ১৩ মার্চ ধার্য করেছেন আদালত।





