মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করে কারাগার থেকে বের হয়ে গেছেন দুইজন ম্যাজিস্ট্রেট। বেলা ১১ টা ৪০ মিনিটে তারা বের হয়ে যান। তবে এ সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে তারা কোনো কথা বলেননি।

এর আগে শুক্রবার সকাল ১০ টার একটু আগে তারা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন। কারাগারে অবস্থান নেন আইজি প্রিজন, ডিআইজি প্রিজন ও সিনিয়র জেল সুপার।

ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল ও তানভির মোহাম্মদ আজিম প্রায় ১ ঘণ্টা ৫০ মিনিট কামারুজ্জামানের সঙ্গে কথা বলেন।

কারাগার থেকে বের হেয়ে আসার সময় সাংবাদিকরা ম্যাজিস্ট্রেটের কাছে কামারুজ্জামানের প্রাণভিক্ষার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তারা কোনো জবাব না দিয়েই গাড়ি নিয়ে চলে যান।

এর কিছুক্ষণ পর কারাফটকে সিনিয়র জেল সুপার ফরমান আলীর কাছে প্রাণভিক্ষার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনিও কোনো মন্তব্য না করে চলে যান।

জেএ