বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ১২নং সাক্ষী সেনা কর্মকর্তা সার্জেন্ট আয়ুব আলীকে দিয়ে ৩য় দফায় শেষ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

আজ বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ৩য় দফায় ১২নং সাক্ষী সেনা কর্মকর্তা সার্জেন্ট আয়ুব আলীর মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

এছাড়াও মামলার অন্য সাক্ষী কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীন আবদুর রহমান আদালতে উপস্থিত রয়েছে।

গত ২৩ আগস্ট থেকে ২৫ আগস্ট টানা ৩ দিন মামলার প্রথম দফায় ১নং সাক্ষী ও বাদী শারমিন সাহরিয়া ফেরদৌস ও ২নং সাক্ষী সাহেদুল ইসলাম সিফাতের সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

একইভাবে গত ৫ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর টানা ৪ দিনে ২য় দফায় সাক্ষ্যগ্রহণ শেষ করেন আদালত।

এ পর্যন্ত ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ করেন। আজ বুধবার (২২ সেপ্টেম্বর) ১২নং সাক্ষী দিয়ে মামলার ৩ য় দফার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এইচএন