অসুস্থতার কারণে নিজামীর রায় হচ্ছে না আজ বলে জানিয়েছেন ট্রাব্যুনালের রেজিস্ট্রার নাসিরউদ্দিন। মাওলানা মতিউর রহমানের উচ্চ রক্তচাপের কারণে অসুস্থ হয়ে পড়ে মাওলানা মতিউর রহমান নিজামী।
মঙ্গলবার আসামির পক্ষ থেকে অসুস্থতার কারণ জানিয়ে একটি আবেদন করা হয়। সেই আবেদনরে প্রেক্ষিতে রায় ঘোষণা স্থগিত করা হয়।
রেজিস্টার নাসিরউদ্দিন জানান, কারা কর্তৃপক্ষ থেকে একটি চিঠি এসেছে যে তিনি অসুস্থতাবোধ করছেন তাই তিনি আজকে আদালতে উপস্থিত হতে পারবেননা।
সিনিয়র আইনজীবীদের কাছ থেকে জানা যায়, আসামী পলাতক না থাকলে রায় ঘোষণার সময় অবশ্যই আসামী উপস্থিত থাকতে হবে।
কোর্ট সূত্রে জানা যায়, আজ রায়ের ঘোষণা হবে কিনা এ ব্যাপারে কোর্ট বসে সিদ্ধান্ত নিবে।
কোর্টে নিজামীর আইনজীবী আসাদুজ্জ্মান এবং মামলার প্রসিকিউটর মোহাম্মদ আলী উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
অন্যদিকে প্রসিকিউটর ব্যরিষ্টার তুরিন আফরোজ জানান, ট্রাইব্যুনাল না জানানো পর্যন্ত রায়ের ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।
ঢাকা, কেএ, ২৪ জুন(টাইমনিউজবিডি.কম)//এসএইচ//এনএস





