অর্থ পাচার মামলায় স্বপরিবারে জামিন পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বিএনপি নেতা এম মোরশেদ খান। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মুচলেকায় ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান তাদের  জামিন মঞ্জুর করেন।
বিদেশে অর্থ পাচার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মনিরুজ্জমান খান গত বছরের ৩১ ডিসেম্বর মামলাটি মামলা দায়ের করেন।
বুধবার আনুমানিক বেলা সাড়ে ৩ টায় এম মোরশেদ খান, তার স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সাল খান আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে মঙ্গলবার আদালত তা মঞ্জুর করে।
[b]ঢাকা,৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসআর [/b]