৮৭ লাখ ৩৬ হাজার টাকার অবৈধ সম্পদের অভিযোগে রাজউকের নকশা অনুমোদন শাখার নিম্মমান সহকারী কাম মুদ্রাক্ষরিক সালমা সুলতানা ওরফে সালমা জামানের বিরুদ্ধে মামলা দায়ের করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিষয়টি টাইমনিউজবিডিকে নিশ্চিত করেছেন দুদক জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য। তিনি বলেন, যে কোন সময় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হবে।
অভিযোগ রয়েছে, রাজউক কর্মচারী সালমা সুলতানার স্বামী নাম মো. জহিরুজ্জামান বর্তমানে গুলশান-১, প্লট নং-৬১, রোড নং-২৪ আরবান রোজ এ্যপার্টমেন্টের ১ম ফ্লোর, ফ্লাট নং-১/বি নিজস্ব বাসায় বসবাস করেন। সালমা সুলতানা নিজের এবং  তার পোষ্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত ৮৭ লাখ ৩৬ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন।
প্রাপ্ত অভিযোগ (অনু ও তদন্ত -৩/৬৭/ ২০০৯ ) যাচাই বাছাই শেষে অনুসন্ধানী কর্মকর্তা দুদক উপপরিচালক হারুনুর রশীদ ২০০৪ সালে  দুদক আইন ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা দায়েরের অনুমতির আবেদন জনানা। গত ১৭ এপ্রিল দুদক চেয়ারম্যান আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের অনুমতি প্রদান করেন।
[b]ঢাকা, একে, ২০ এপ্রিল (টইমনিউজবিডি.কম) // জেএ [/b]