বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মপরিষদ সদস্য ও দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলীর ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। দেশের পাশাপাশি বিশ্বের গণমাধ্যমগুলোতেও গুরুত্ব সহকারে খবরটি প্রকাশ করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরের শিরোনাম ছিল ‘যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশের ইসলামপন্থী নেতার মৃত্যুদণ্ড’। এপি’র (অ্যাসোসিয়েট প্রেস) শিরোনাম ছিল ‘বাংলাদেশে আরেক উচ্চ পর্যায়ের জামায়াত নেতার মৃত্যুদণ্ড’।

যুক্তরাষ্ট্রের ফক্স নিউজের শিরোনাম ছিল ‘বাংলাদেশে দ্বিতীয় জ্যেষ্ঠ ইসলামপন্থী নেতার মৃত্যুদণ্ড’ এবং ওয়াল স্ট্রিট জার্নালের শিরোনাম ছিল ‘বাংলাদেশে রাজনীতিকের মৃত্যুদণ্ড’।

কাতারভিত্তিক টেলিভিশন ও বার্তা সংস্থা আলজাজিরার শিরোনাম ছিল ‘বাংলাদেশে জামায়াত নেতার মৃত্যুদণ্ড’। জার্মানির ডয়েচেভেলের শিরোনাম ছিল ‘বাংলাদেশের আদালতে ইসলামপন্থী নেতার মৃত্যুদণ্ড’।

পাকিস্তান টুডের শিরোনাম ছিল ‘বাংলাদেশে আরেক উচ্চ পর্যায়ের জামায়াত নেতার মৃত্যুদণ্ড’।

এ ছাড়া এসবিএস, এএফপি, এবিসিনিউজ, নিউজিল্যান্ড হেরাল্ড, ওয়েস্ট অস্ট্রেলিয়া, হিন্দুস্তান টাইমস, ডননিউজসহ বিভিন্ন গণমাধ্যমে মীর কাসেম আলীর ফাঁসির খবর প্রকাশিত হয়।

এসএইচ