বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) সঙ্গে দেখা করতে কাশিমপুর কারাগারে পৌছেঁছেন তার আইনজীবী অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান আল ফেসানী।

আজ মঙ্গলবার বেলা ২ টার দিকে কারাগারে যান তার আইনজীবীরা।

সাকার আইনজীবী আল ফেসানি সাংবাদিকদের বলেন, ‘আপিলের চূড়ান্ত রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) করতে পরামর্শ করার জন্য আমি এখানে এসেছি। তিনি একা সাকার সঙ্গে দেখা করবেন বলেও জানিয়েছেন এই আইনজীবী।

এর আগে গত ১৬ জুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ মানবতাবিরোধী অপরাধের মামলায় মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে চূড়ান্ত রায় ঘোষণা করেন।

এদিকে গত ২৯ জুলাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এসএইচ/ইআর