বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে।
নতুন কর্মকর্তার নাম ওয়ারেস আলী মিয়া। তিনি র্যানব সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (এএসপি)।
মঙ্গলবার সকালে র্যাপব সদর দপ্তরের সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার সাদিরা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পূর্বের তদন্ত কর্মকর্তার কাছ থেকে মামলার সব কাগজপত্র ওয়ারেস আলী মিয়াকে বুঝিয়ে দেয়া হয়েছে। আজ থেকে তিনি মামলাটি তদন্ত করবেন।’
২০১২ সালের ১২ ফেব্রুয়ারি সাগর-রুনি হত্যাকাণ্ডে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করেন রুনির ভাই নওশের আলম রোমান। এ মামলার তদন্ত প্রথমে ডিবি পুলিশকে দেয়া হয়। এরপর মামলার তদন্তভার র্যাাবের কাছে হস্তান্তর করা হয়।
[b]ঢাকা, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]