হবিগঞ্জের বাহুবল উপজেলার চকমন্ডলকাপন এলাকা থেকে কলিম উদ্দিন টিপু (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা পায় পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের চকমন্ডলকাপন এলাকা থেকে টিপুকে আটক করা হয়।
সহকারী পুলিশ সুপার (হবিগঞ্জ সদর) মাসুদুর রহমান মনির জানান- গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) আশিকুল হক রোনাল্ড এর নেতৃত্বে বাহুবল মডেল থানা পুলিশের একটি দল চকমন্ডলকাপন এলাকায় অভিযান চালায়।
এ সময় পুলিশ ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কলিম উদ্দিন টিপুকে আটক করে।আটক টিপুর বাড়ী মৌলভীবাজার সদর উপজেলার আকুন্তি গ্রামে। টিপুর বাবার নাম মৃত নুর উদ্দিন।
ইআর





