মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তজার্তিক অপরধাধ ট্রাইব্যুনাল হতে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের আপিল শুনানিতে অ্যাটর্নি জেনারেলসহ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আপিল বিভাগের বিচারপতিদের জেরার মুখে পড়েন।
পরে মামলার কার্যক্রম আগামীকাল(বুধবার) পর্যন্ত মুলতবি করেন।
মঙ্গলবার আপিল বিভাগের জৈষ্ঠ বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন ৪ সদস্যর বেঞ্চ কামারুজ্জামানের পক্ষে আপিল শুনানির শেষ পর্যায়ে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার বক্তব্য উপস্থাপন শুরু করেন।
শুনানিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে শুব্ধ অভিমত ব্যক্ত করে প্রস্তুতি নিয়ে আসতে বলেন বিচারপতিরা।
অন্যদিকে, কামারুজ্জামানের আইনজীবী এস এম শাহজাহানকে বলেন তার লিখিত যুক্তি উপস্থাপন করতে।
আদালতে অ্যার্টনি জেনারেল কামারুজ্জামানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা দুই নম্বর অভিযোগে বদিউজ্জামানের হত্যার বিষয়ে সাক্ষীর জবানবন্দি পাঠ করে শুনান।
আদালত অ্যার্টনিজেনারেলকে বলেন আপনি নিজে ফৌজদারী ও দেওয়ানী বিষয়ে দেখছেন। অন্য একজনকে দিয়ে তো এটা এখানে তৈরী করা যেত। সেটা আপনি কেন করেননি?
বিচারপতিরা এ সময় বলেন, ট্রাইব্যুনালে দেশের সবচেয়ে বেশি অর্থ ব্যয় হচ্ছে কিন্তু প্রাপ্তিটা খুবই কম। এ ব্যাপারে আপনাদের ভূমিকা একেবারে নিম্ন পযার্য়ের।
শুনানিকালে আদালতে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শিশির মো. মুনির ও মো. শাহিনুর ইসলাম। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির।
ঢাকা, কেএ , ৯ সেপ্টেম্বর , টাইমনিউজবিডি.কম, কেবি





