জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, সম্প্রতি আইন-শৃঙ্খলা বাহিনীর মাঝে অপরাধ প্রবণতা বেড়েই চলেছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন যশোরে পুলিশের গুলিতে আহত ২ ব্যক্তিকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

গুলিবিদ্ধরা হলেন, মাসুদুর রহমান নান্নু (৩৮) এবং অপরজন বাবু সিকদারের ছেলে সালমান সিকদার বিকি (২২)। তারা গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা, ২৫ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ