ফেসবুকে আপত্তিকর বক্তব্য শেয়ার করায় খুলনার সাতক্ষীরায় অনক কুমার ঘোষ (৩০) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে আদালত পরিচালনা করে এ রায় দেন।

সাজাপ্রাপ্ত অনক কুমার ঘোষ পুরাতন সাতক্ষীরার অজিত কুমার ঘোষের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য ও হযরত মোহাম্মদ (স.) সম্পর্কে আপত্তিকর বক্তব্য শেয়ারের দায়ে অনক কুমার ঘোষকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।

ভারতের উড়িস্যা থেকে ফেসবুকে পোস্ট করা সাম্প্রদায়িক উস্কানিমূলক একটি বক্তব্য শেয়ার করেন পুরাতন সাতক্ষীরার অনক কুমার ঘোষ।

এ ঘটনায় সাতক্ষীরা শহরের হোটেল পার্কের সামনে থেকে উত্তেজিত জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এমকে