মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ-প্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের আপিল শুনানি হচ্ছেনা আজ।
আসামি পক্ষের সময় আবেদন মঞ্জুর করে আদালত ‘নটটুডে’ আদেশ দিয়েছেন।
আদালতে মুজাহিদের পক্ষে সময় আবেদন করেন এডভোকেট (অন রেকর্ড) জয়নুল আবেদীন তুহিন।
তিনি বলেন, মুজাহিদের সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আসতে পারেননি। তাই আমাদের সময়ের প্রয়োজন। আদালত তা মঞ্জুর করে ‘নটটুডে’ আদেশ দেন।
মামলার শুনানির পরবর্তী দিন ধার্য হয়নি। তবে শুনানির আগের দিন শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কজলিস্টে আনা হবে।
বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ বুধবার সকালে এ আদেশ দেন।
এএইচ





