গাজিপুরে ট্রাম্পাকো কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ঘটনায় হওয়া দু’টি মামলায় কারখানার মালিক সৈয়দ মকবুল হোসেনের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তবে কারখানার মালিকের স্ত্রী এবং মেয়ের জামিন মঞ্জুর করেছেন আদালত।

এমএনজে