হলি আর্টিজান হামলার অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী হিসেবে অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ’র (জেএমবি) শুরা সদস্য মো. মামুনুর রশিদ ওরফে রেজাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ঢাকামুখি একটি বাস থেকে তাকে আটক করা হয়।
রোববার বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের তথ্যকেন্দ্রে প্রেস ব্রিফিংয়ে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন মুফতি মাহমুদ খান।
রাজধানীর গুলশানের হলি আর্টিজানে হামলার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিটভুক্ত আসামি মামুনুর রশিদ রিপনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাঁকে পলাতক দেখিয়েই গত বছরের নভেম্বরে চাঞ্চল্যকর এই মামলার বিচারকাজ শুরু হয়।
মামুনুর রশিদ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয়া সদস্য বলেও উল্লেখ করেছে পুলিশের এই এলিট ফোর্স। রিপনকে জেএমবির খুবই গুরুত্বপূর্ণ নেতা বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন সময়ে পুলিশের পক্ষ থেকে দেওয়া ব্রিফিংয়ে।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে ‘দুর্ধর্ষ’ এই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকাগামী একটি বাস থেকে মামুনুর রশিদকে আটক করা হয়।
গুলশানের হলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালের ১ জুলাই রাতভর জিম্মি করে রেখে জঙ্গিরা দুই পুলিশ কর্মকর্তা, ৯ ইতালীয়, ৭ জাপানি, এক ভারতীয় ও এক মার্কিন নাগরিককে হত্যা করেছিল।
এএস





