রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিপুল পরিমান অবৈধ বিদেশী সিগারেটসহ এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। যার আনুমানিক মূল্য দশ লাখ টাকা।

আটককৃত ব্যক্তিা নাম মো: শাহিন শেখ। পাসপোর্ট নম্বর এ ৮৯৯০৩৩০। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার ফেগুনাসার এলাকায়।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয় বলে টাইম নিউজ বিডিকে নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা বিভাগের যুগ্ম পরিচালক মুস্তাফিজুর রহমান।

তিনি বলেন, শাহিন শেখ বৃহস্পতিবার দুপুর ১২টার ফ্লাইট এমএইচ-১০২ থেকে নেমে গ্রিন সিগন্যাল পার হওয়ার সময় তার কাছে থাকা ব্যাগ স্ক্যান করলে ৩৫০ কার্টুন অবৈধ বিদেশি সিগারেট পাওয়া যায়।

যার আনুমানিক মূল্য দশ লাখ টাকা। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এমআর/এসএইচ