মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির ও (সাবেক) শ্ল্পিমন্ত্রী মতিউর রহমান নিজামীর ফাঁসি রায় কার্যকর করার প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১০ মে) সকালে ফাঁসির প্রস্তুতি নিয়ে বৈঠক করেছেন কারা কর্মকর্তারা। বৈঠকে ছিলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. ইকবাল, কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির, জেলার নেসার আলমসহ বেশ কয়েকজন কারা কর্মকর্তা।
এর আগে কারাগারের ভেতরে ঢুকে পরিদর্শন করেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. ইকবাল।
গতকাল (সোমবার) সন্ধ্যা ৭টায় রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি কারাগারে পৌঁছানোর পর মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির ও (সাবেক) শ্ল্পিমন্ত্রী মতিউর রহমান নিজামীর ফাঁসি রায় কার্যকর করার চূড়ান্ত প্রক্রিয়া শুরু করা হয়।
এসএম





