মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ এলাকায় নিখোঁজ হওয়ার চারদিন পর গুহেরবাড়ি মাদ্রাসা রোডের পাশ থেকে সায়মন রহমান (৪) নামে একটি শিশুর গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছেন পুলিশ।
বুধবার দুপুর ১২টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
সায়মন উপজেলার কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা আতাউর রহমানের ছেলে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন জানান, দুপুরে রাস্তার পাশের ঝোপের মধ্যে মৃতদেটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
শিশুটির স্বজনদের বরাত দিয়ে ওসি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি নিখোঁজ হয় সায়মন। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছিল না পরিবারের লোকজন। অবশেষে দুপুরে তার গলা কাটা মৃতদেহ পাওয়া গেলো।
এমই





