জনপ্রশাসন মন্ত্রণালযের সিনিয়র সহকারী সচিব(ডিএস) মো. মামুনুর রশীদের অ্যাকাউন্টে প্রায় ১১ কোটি টাকার অবৈধ লেনদেনের মামলার তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের উপপরিচালক মো. জুলফিকার আলীকে সরকারের এ দুর্নীতি পরায়ণ আমলা মো. মামুনুর রশীদের অবৈধ অর্থ লেনদেনের মামলাটি তদন্তের দায়িত্ব দিয়েছে কমিশন।

জানা যায়, গত ২৯ সেপ্টম্বরে দুদকের উপ পরিচালক আবদুল্লাহ আল জাহিদ বাদী হয়ে ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনে রাজধানীর রমনা মডেল থানায় মামলা নং-৫৮ দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, সরকারী কর্মকর্তার  সহকারী সচিব মো. মামুনুর রশীদের নিজের নামে সোনালী ব্যাংক, অরিয়েন্টাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টে ১০  কোটি ৬৯ লাখ ৫৩ হাজার ৮১৩ টাকার লেনদেন হয়েছে। কেনো এবং কি কাজে কারা তার ওই ব্যাংকের অ্যাকউন্টে  এ অস্বাভাবিক অর্থের লেনদেন করেছেন । তার এ টাকার উৎস কি।এসব বিষয় নিয়ে নানা প্রশ্ন রয়েছে।

আরো অভিযোগ রয়েছে,তিনি খাগড়া ছড়ি জেলার পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ দেশের বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ন দায়িত্বে কর্মরত ছিলেন। ফলে ক্ষমতার অপরব্যবহার, ঘুষ লেনদেন এবং দুর্নীতির মাধ্যমে তিনি এসব অর্থ নিজস্ব অ্যাকাউন্টে জমা করেন।

একে,