মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জের মাহিদুর রহমানও মো. আফসার হোসেন চুটুর বিরুদ্ধে আনুষ্ঠানিক দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।
রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -২ এ অভিযোগ দাখিল করেন প্রসিকউটর সাহিদুর রহমান । তাদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়।
প্রসিকউটর সাহিদুর রহমান আদালতে কাছে তাদের গ্রেফতার দেখানোর আবেদন জানান। বর্তমানে তারা অন্য মামলায় চাপাই নবাবগঞ্জ জেলার কারগারে আটক আছেন।
আদালত আগামী ২৪ নভেম্বর রাষ্ট্রপক্ষের আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হওয়ার আদেশ দেন।
কেএ/এএইচ





