রাজধানীর উত্তরায় নিরাপত্তাকর্মীকে গুলি করে হত্যা এবং কলেজছাত্রী ফাতেমা আক্তার (১৯) অপহরণের সঙ্গে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষকক জড়িত আছেন বলে জানা গেছে। তারা হলেন-বিপ্লব এবং আদ্রি। ঘটনার পর থেকে ওই দুই শিক্ষককে খুঁজছে পুলিশ।

 

উত্তরা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহদাৎ হোসেন জানান, ওই দুই শিক্ষক ফাতেমা অপহরণের সঙ্গে জড়িত। অপহরণের পর
গ্রেফতারকৃত রুম্মনের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ওই দুই শিক্ষককে আটকের চেষ্টা চলছে।

 

ফাতেমার মা পুলিশকে জানিয়েছে, তারই কলেজের দুই শিক্ষক কিছুদিন যাবৎ ফাতেমাকে উত্যক্ত করে আসছিল। এ কারণে ফাতেমা ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে বাসায় বসে থাকতেন।

 

ওসি জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ফাতেমাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরা-৪ নম্বর সেক্টর থেকে ফাতেমাকে অপহরণ করা হয়। এসময় ফাতেমার চিৎকারে নিরাপত্তাকর্মী লিটন এগিয়ে এলে তাকে লক্ষ্য করে গুলি চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। একই সঙ্গে হবু স্বামী মাহফুজুল হককে কুপিয়ে আহত করে। পরে ফাতেমাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। গুলিবিদ্ধ লিটন হাসপাতালে মারা যান।
রাতেই র্যারব ও ডিবি পুলিশের সহায়তায় কাফরুল এলাকা থেকে ফাতেমাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী রুম্মন, তার বাবা, ভাই এবং এক সহযোগীকে আটক করা হয়। আটকের পর রুম্মান স্বীকার করে অপহরণের সঙ্গে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষকক জড়িত।

ঢাকা. ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ