হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০০ গ্রাম সোনাসহ আলমগীর হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১।

বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-১ থেকে দেওয়া এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

এ বিষয়ে র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ জানান, দুবাই থেকে আসা একটি ফ্লাইটে করে শাহজালাল বিমানবন্দরে আসেন আলমগীর।

বাইরের গেটে তার ব্যাগ তল্লাশি করে তিনটি সোনার বার ও কিছু অলংকার উদ্ধার করা হয়। আটককৃত সোনার ওজন ৪০০ গ্রাম। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমকে