শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৮ টি স্বর্ণের বারসহ রিয়াজুল হক (৩৫) নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
১৩ ডিসেম্বর শনিবার দুপুরে তাকে আটক করা হয়। কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার রুহুল আমিন তথ্যটি নিশ্চিত করেছেন।
কাস্টমস কর্মকর্তা জানান, আটককৃত রিয়াজুল হক সৌদিআরব থেকে দুপুরে শাহজালালে আসেন। তিনি গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার একটি ব্যাগ থেকে ৩৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার ওজন চার কেজি চারশগ্রাম।
এমকে





