রাজধানির যাত্রাবাড়ী গোলাপবাগ মনোয়ারা হাসপাতালের সামনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন।
আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। আহত একজন গাড়িচালক মো. সেলিম (৪০)। তিনি গাজীপুর টঙ্গি বোর্ডবাজারের বাসিন্দা। অন্যজন প্রাইভেট কোম্পানির চাকরিজীবি মো. পারভেজ (৩৫)। তিনি ৯৭/২ ঢাকা মুগদ এলাকার বাসিন্দা।
বুধবার ভোর আনুমানিক সোয়া পাঁচটার দিকে পারভেজ নরসিংদী থেকে সায়দাবাদ আসেন। রিকশা করে বাসায় আসার পথে তিনি দেখেন, চার/পাঁচজন ছিনতাইকারী সেলিমের পথরোধ করে ছিনতাই করছে। এসময় ছিনতাইকারীরা তারও পথরোধ করে ছিনতাই করতে চায়। সে বাধা দিলে ছিনতাইকারীরা তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তারা পারভেজের একটি স্বর্ণের চেইন ও ১৪/১৫ টাকা নিয়ে পালিয়ে যায়।
আহত অবস্থায় পথচারীরা দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এম.কে





