রাজধানীতে অস্ত্রসহ ৭ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি তারা ডাকাতির সঙ্গে জড়িত।
বুধবার রাতে উত্তরা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে বলে এক খুদে বার্তায় জানিয়েছে ডিএমপি।
এসময় তাদের কাছ থেকে ডাকাতির মালসহ একটি ট্রাক জব্ধ করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
এআর





