চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ও জীবননগর সীমান্তের পৃথক স্থান থেকে মাদক দ্রব্য জব্দ করেছে বিজিবি। ৪৬৬ বোতল ভারতীয় মদ এবং এক কেজি পাঁচ’শ গ্রাম গাজা। যার আনুমানিক মূল্য সাড়ে সাত লাখ টাকা।
শনিবার দিবাগত রাতে এসব মাদক জব্দের ঘটনা ঘটে।
বিজিবি জানায়, শনিবার দিবাগত রাতে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবু তাহেরের নেতৃত্বে হাবিলদার আব্দুর রহমান তোতা মিয়া ও মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে এ মাদক দ্রব্য জব্দ করে।
ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর





