রোববার (১৮ অক্টোবর) দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘ফ্রান্স জ্বলছে! সম্পূর্ণ ভিন্ন এক জগতের মানুষের অভিবাসন, যাদের হৃদয়ে ঘৃণা রয়েছে, একসময়ের মহান দেশটিকে বিধ্বস্ত করেছে। অনেক দেরি হওয়ার আগেই সীমান্ত বন্ধ করুন এবং পরিস্থিতির নিয়ন্ত্রণ নিন।’

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতায় রূপ নিয়েছে। বিভিন্ন স্থানে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছেন ৬০০-এর বেশি পুলিশ সদস্য, জেন্ডারমেরি সদস্য ও অগ্নিনির্বাপণকর্মী বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ।

এদিকে, ফ্রান্সের বাণিজ্য ও বিতরণ ফেডারেশনের তথ্য অনুযায়ী, সহিংসতায় দেশটির প্রায় দেড় হাজার খুচরা বিক্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক শ মিলিয়ন ইউরো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিক্ষোভের কারণ হিসেবে জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির মূল্যবৃদ্ধির কথা বলা হলেও ট্রাম্প তাঁর বক্তব্যে অভিবাসনকে দায়ী করেছেন। তাঁর মন্তব্যের বিষয়ে ফরাসি সরকারের প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এস