মাছ ধরা নিয়ে কলহের জের ধরে কুমুত চন্দ্র দাস (৪০) নামে এক ব্যক্তিকে খুন করেছেন তার ভাতিজার লোকনাথ চন্দ্র দাস।
গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বিরল গ্রামে বৃহস্পতিবার বিকেলে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত কুমুত চন্দ্র দাস বিরল গ্রামের মৃত মিশ্র চন্দ্র দাসের ছেলে।
পুলিশ জানায়, বিকেলে বাড়ির পাশের বিলে মাছ ধরা নিয়ে চাচা-ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লোকনাথ কাঠ দিয়ে তার চাচার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় বাড়ির লোকজন কুমুত চন্দ্র দাসকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা হয়েছে বলে জানা গেছে।
জেএ





