রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম এবং অর্থ পাচার মামলায় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
রবিবার ঢাকা মহানগর দায়রা ভারপ্রাপ্ত জজ রুহুল আমিন এ আদেশ দেন।
১৮ মার্চ জামিনের জন্য আবেদন করলে ঢাকা মহানগর দায়রা জজ জহিরুল হক জামিন শুনানির জন্য এ দিন ধার্য করেন।
তাদের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নুল আবেদীন মেজবা।
১৫ মার্চ ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে বিএনপির তিন নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস ও আবদুস সালাম আত্মসমর্পণ করে জামিন চান। মির্জা ফখরুলকে সন্ত্রাস দমন আইনের একটি মামলায়, মির্জা আব্বাসকে সন্ত্রাস দমনের একটি ও দুটি হত্যা মামলায় এবং আব্দুস সালামকে সন্ত্রাস দমন ও হত্যা মামলায় একটি করে দুটি মামলায় জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, ১৬ মার্চ ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে তিন দিনের রিমান্ড শেষে খন্দকার মোশাররফের পক্ষে জামিনের আবেদন করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৩ মার্চ ঢাকা মহানগর হাকিম শামসুল আরেফিনে দুদুকের অর্থ পাচার মামলায় তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
[b]ঢাকা, ২৩ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ[/b]