এবি ব্যাংকের সাবেক এসভিপি আবু সালেহ মো. আব্দুল মাজেদসহ ৫ জনের বিরুদ্ধে ভুয়া রেকর্ড তৈরি করে ঋণ জালিয়াতির মাধ্যমে ৩ কোটি ৭৮ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কশিমন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের এক সভায় এবি ব্যাংকের মতিঝিল শাখার সাবেক এসভিপি আবু সালেহ মো. আব্দুল মাজেদ, মহাখালী শাখার সাবেক এসএভিপি এ এল এম বদিউজ্জামান, মহাখালী শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার ফারুক আহম্মেদ ভূঁইয়া, মতিঝিল শাখার(বর্তমানে উত্তরা শাখা) সাবেক প্রিন্সিপাল অফিসার সৈয়দ জহির উদ্দিন মো. মুজিব এবং মেসার্স ওয়ান থ্রেড অ্যান্ড একসেসরিজ ইন্ডাষ্ট্রিজের মালিক খন্দকার মেহমুদ আলমের (নাদিম) বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের অনুমোদন দেয়া হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্যএ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মামলার অনুমোদনের পর যে কোনো দিন দুদকের উপ পরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা মীর মো. জয়নুল আবেদীন শিবলী বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে দন্ডবিধি ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ এবং ১৯৪৭ সালের দুনীতি প্রতিরোধ আইনের ৫(২) দারায় মালাটি দায়ের করবেন।

অভিযোগ রয়েছে, আসামিরা পরস্প যোগসাজশে পরিকল্পিত ভাবে ভুয়া রেকর্ডপত্র তৈরি করে ঋণ জালিয়াতির মাধ্যমে ৩ কোটি ৭৮ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাৎ করেন। ২০১০ সালে এ অভিযোগ দুদকে আসে। পরে দীর্ঘ অনুসন্ধান শেষ আজ মামলা দায়েরের অনুমোদন দেয় দুদক।

একে